প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

রানা সাবাগের বিদায়ী চিঠি এবং অনুসন্ধানী সাংবাদিকদের জন্য ১১ পরামর্শ

English

২০১৭ সালের ডিসেম্বরে কিয়েভে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল জার্নালিজম কনফারেন্সে রানা সাবাগ। ছবি: আন্দ্রে মার্টিন / আরপিডিআিই

২০০৬ সালে রানা সাবাগ যখন আরব রিপোর্টার্স ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম (আরিজ) গড়ে তোলেন, তখন সেই অঞ্চলে অনুসন্ধানী সাংবাদিকদের একটি নেটওয়ার্কের চিন্তাকে আকাশকুসুম স্বপ্ন বলেই মনে হয়েছিল।

১৪ বছর আরিজ-এর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনের পর সম্প্রতি সরে দাঁড়িয়েছেন সাবাগ। বিদায়ী চিঠিতে স্মরণ করেছেন শুরুর সেই সময়ের কথা। তখন তিনি ভাবছিলেন, “যে আরবের বেশিরভাগ দেশই স্বৈরশাসনের অধীনে; যেখানে সহ্য করা হয়না মুক্তচিন্তা, স্বাধীন সাংবাদিকতা, বিস্তৃত স্বাধীনতা, বা বহুত্ববাদ; সেখানে অনুসন্ধানী সাংবাদিকতার চর্চাকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়?”

কাজটা যে সহজ ছিল না তাও তিনি লিখেছেন চিঠিতে। স্মরণ করেছেন, কিভাবে অনেক প্রতিবেদন চাপা দিতে হয়েছে, আর দিনের পর দিন সইতে হয়েছে সহকর্মী হারানোর কষ্ট। এরপরও বিগত বছরগুলোতে হাজার হাজার সাংবাদিককে প্রশিক্ষণ ও সহায়তা দিয়েছে আরিজ; তৈরি করেছে দারুন সব অনুসন্ধানী প্রতিবেদন।

সাবাগ, জিআইজেএন-এর পরিচালনা পর্ষদ সদস্য। আরিজ প্রতিষ্ঠার আগে তিনি ছিলেন গোটা আরব অঞ্চলে কোনো দৈনিক রাজনৈতিক পত্রিকার প্রথম নারী সম্পাদক। এখন তিনি অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট-এ যোগ দিয়েছেন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সম্পাদক হিসেবে।

আরব অঞ্চলে কয়েক দশক কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি এই অঞ্চলের অনুসন্ধানী সাংবাদিকদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন। তবে সেগুলো গোটা বিশ্বের সাংবাদিকদের জন্যেও প্রাসঙ্গিক:

পরিস্থিতি যতই কঠিন হোক, বাধা যতই আসুক; হাল ছেড়ে দেবেন না। আপনার অবশ্যই একটি স্বপ্ন ও লক্ষ্য থাকা চাই। কিভাবে লক্ষ্যে পৌঁছাবেন এবং সামনে আসা বাধাগুলো মোকাবিলা করবেন, সেই পরিকল্পনাও আপনাকেই করতে হবে।  প্রতিদিন, প্রতি মুহূর্তে নতুন কিছু শিখুন। অহংবোধ দূরে সরিয়ে রাখুন, কারণ পতনের শুরু এখান থেকেই। প্রযুক্তি ও পেশাগত দক্ষতা গড়ে তুলুন।  সাংবাদিকদের ন্যায্য, সৎ ও স্বচ্ছ হওয়া খুবই জরুরি। আপনাকে অবশ্যই উদাহরণ হিসেবে থাকতে হবে… সামাজিক বাধাগুলোকে অতিক্রম করেই নারীদের কাজ করে যেতে হবে; নিজেদের জেন্ডারগত দৃষ্টিকোন থেকে না দেখে বরং পেশাগত জায়গা থেকে দেখুন।  সব সাংবাদিকই অনুসন্ধানী সাংবাদিক নয়। কিন্তু অনুসন্ধানী সাংবাদিকরা যে কোনো ধরনের সাংবাদিকতায় ভালো করেন। দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন অনুসন্ধানী সাংবাদিকরা। উন্মোচন করতে পারেন লুকিয়ে থাকা সব বিষয়।  ব্যর্থতা থেকে আমরা আরো শিখতে এবং উন্নতি করতে পারি। মনে রাখবেন, কষ্ট ছাড়া কোনো অর্জন হয় না।  আন্তর্জাতিক গণমাধ্যম পরিসরে ঢুকতে হলে আপনাকে অবশ্যই ইংরেজির ওপর ভালো দখল রাখতে হবে।

রানা সাবাগ যে বিদায়ী চিঠি লিখেছেন তা পড়তে এখানে ক্লিক করুন।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

সংবাদ ও বিশ্লেষণ

সংবাদ লেখা হয়, কিন্তু ক্ষত রয়ে যায়: সংঘাত-সহিংসতা নিয়ে কাজ করা সাংবাদিকরা নীরবে ভোগেন মানসিক স্বাস্থ্য সংকটে

২০১৭ সালে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকটের শুরুর দিনগুলোতে, ফ্রিল্যান্স সাংবাদিক রেদওয়ান আহমেদ একদল শরণার্থীর জানাজায় অংশ নেন। যারা মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় বঙ্গোপসাগরে ডুবে মারা যায়। নিহতদের বেশিরভাগই ছিলেন নারী ও শিশু। দাফনের সময় তিনি এমন এক ব্যক্তির সঙ্গে কথা বলেন, মিয়ানমারের সহিংসতায় এক ছেলেকে হারানোর পর যার পরিবারের বাকি সদস্যরাও গভীর সমুদ্রে বিলীন হয়ে গেছেন।

প্রতিবেদন প্রকাশ

রয়টার্স ইনস্টিটিউটের ডিজিটাল নিউজ রিপোর্ট: সামাজিক মাধ্যম-ভিডিও নির্মাতা-এআই চ্যাটবটের উত্থান, অন্যদিকে সংবাদ মাধ্যমের প্রতি মানুষের আগ্রহ ও আস্থার পতন

প্রতিবেদনে উঠে এসেছে  সংবাদমাধ্যমের অস্থির পরিবেশের তথ্য। একই সঙ্গে সংবাদ ঘিরে ক্রমশ আগ্রহ হারাচ্ছে সাধারণ মানুষ। গণমাধ্যমের সততা ও নির্ভুলতার প্রতিও আস্থা কমছে। তবে পাঠকেরা এখনো সংবাদের নিরপেক্ষতা ও স্বাধীনতাকে মৌলিক মূল্যবোধ হিসেবেই উল্লেখ করছেন। তারা মনে করেন, এটি সমাজের জন্য অপরিহার্য।

সংবাদ ও বিশ্লেষণ সাক্ষাৎকার

গুপ্তচরবৃত্তি, মিথ্যা ও ‘ডার্টি ওয়াটার’: অস্ট্রিয়ার নতুন অনুসন্ধানী দলের সঙ্গে আলাপচারিতা

অস্ট্রিয়ার রেডিও সম্প্রচার খাতের উদ্যোক্তা ফ্লোরিয়ান নোভাক “গুরুত্বপূর্ণ সাংবাদিকতাকে নতুনভাবে গড়ে তোলার” লক্ষ্য নিয়ে ইয়েৎস্ট প্রতিষ্ঠা করেন। এর শুরুর লক্ষ্য ছিল তুলনামূলকভাবে ছোট, কিন্তু স্থানীয় বাজারের তুলনায় উচ্চাভিলাষী উদ্যোগ। প্রতি মাসে ১৭ দশমিক ৫০ ইউরো (২০ মার্কিন ডলার) করে দিবেন এমন ৫ হাজার সদস্য সংগ্রহ করা।

অনুসন্ধান পদ্ধতি

সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক নেটওয়ার্ক উন্মোচন : জার্মানির নারী উগ্র ডানপন্থী গোষ্ঠীর অন্তরালের গল্প

কখনও কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বোলানো থেকে একটি অনুসন্ধানের সূত্রপাত হয় । এক্ষেত্রে যেমন হয়েছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তরুণীরা যেখানে—সাধারণত সোনালী চুল এবং নীল চোখের—চুল বেনী করার নিয়মাবলী, ফ্যাশনবিষয়ক অনুপ্রেরণা এবং চমৎকার সব প্রাকৃতিক দৃশ্যের ছবি পোস্ট করে।