প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

তথ্য অধিকার আইন দিয়ে রান্না শেখা!

English

৫০ বছরের বেশী সময় ধরে ‘সুস্বাদু’ একটি ডকুমেন্ট গোপন করে রেখেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। নথিটির শিরোনাম, “শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর পাচকদের জন্য নির্দেশিকা।” ১৯৪৮ সালে সোভিয়েত বাহিনীর বাবুর্চিরা এই ম্যানুয়াল অনুসরণ করে রান্না করতেন। রুশ ভাষা থেকে ইংরেজীতে অনুবাদ করে দলিলটি গোপনীয় সিল মেরে তালাবন্ধ করে রাখে সিআইএ। এই বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষন করে অনুসন্ধানী সাংবাদিকতা প্রতিষ্ঠান মাকরক। জিআইজেএনের এই সদস্য, সরকারের গোপন নথি খুঁজে বের করায় দারুন পারদর্শী। তথ্য অধিকার আইনে আবেদন করে তারা সিআইএর ডিক্লাসিফাইড আর্কাইভ থেকে কিছু দলিল সংগ্রহ করেন। সেখানেই রান্নার নির্দেশিকাটি পাওয়া যায়। এই ‍কুকবুকে, সেনাবাহিনীর বাবুর্চিদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিশদ বিবরণ আছে। আর আছে প্রায় এক ডজন রেসিপি – বিশেষ করে নানা রকমের ‘বোর্শট’ (এক ধরণের স্যুপ) রান্নার পদ্ধতি।

রুশ বাহিনীর রন্ধনশৈলী নিয়ে বইটি কেন গোপান রাখা হয়েছিল; ১৯৫৬ সালে, অর্থ্যাৎ প্রকাশের আট বছর পরে সেটি কেন ইংরেজীতে অনুবাদ করতে হলো – এমন প্রশ্নের কোনো উত্তর মেলেনি। কারণ, এসব প্রশ্নের উত্তর যেখানে থাকে, দলিলের সেই কভারশীট এখনো প্রকাশ করা হয়নি।

পিডিএফে পুরোটা পড়তে ছবিতে ক্লিক করুন

কিন্তু তাতে দমে যায়নি মাকরক। তারা বোর্শট স্যুপের একটি রেসিপি প্রকাশ করে এবং পাঠকদেরকে সেটি রান্নার চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। পাঠকদের মধ্যে থেকে ডেভিড এবং শ্যানন পেরি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। তারা স্যুপ শুধু রান্নাই করেননি, তাদের অভিজ্ঞতা সরাসরি টুইটারেও তুলে ধরেন।

.

রুশ বাহিনীর রন্ধনশৈলী সম্পর্কে আরো জানতে চাইলে পড়তে পারেন মাকরকের কুকিং উইথ ফোয়া সিরিজ থেকে।

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

ডেটা সাংবাদিকতা

ডেটা স্টোরিটেলারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ: যেভাবে ভিজ্যুয়ালাইজেশনে একে অন্যকে সহায়তা করছে

বার্তাকক্ষ, বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে—তারা ডেটা রিপোর্টিং বা ডেটা ভিজ্যুয়ালাইজেশনের কাজ করতেন। পরস্পরের মতামত বিনিময়, প্রশ্ন করা, কিংবা কাজ করতে গিয়ে একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন—এমন সহকর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার মতো কোনো নিদিষ্ট প্লাটফর্ম তাদের ছিল না। সাদামাঠা সেই আলাপ থেকেই শুরু।

বণ্টন ও প্রচার

মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় দ্রুত স্ক্রল করা পাঠকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন কৌশল

অনুসন্ধানী সাংবাদিকতা সময়সাপেক্ষ। প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত করতে মাসের পর মাস নথিপত্র পর্যালোচনা, সাক্ষাৎকার গ্রহণ এবং তথ্য যাচাই করতে হয়। কিন্তু মানুষ যেভাবে সংবাদ খুঁজে পায় এবং পড়ে, তা অধিকাংশ সংবাদকক্ষের প্রত্যাশার চেয়েও অনেক দ্রুত বদলে গেছে। এখন সংবাদ মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের ফিডে, মোবাইল ফোনে, খণ্ড খণ্ডভাবে এবং অন্যান্য ব্যস্ততার ফাঁকে ফাঁকেই পড়া হয়।

পরামর্শ ও টুল

অনুসন্ধানী পডকাস্ট সম্পাদনা করবেন কীভাবে- বিশেষজ্ঞরা দিয়েছেন সেই পরামর্শ

যেসব ঘটনা লিখিত প্রতিবেদনের জন্য ‘পুরোনো’ বা ‘সময়োত্তীর্ণ’ বলে মনে হতে পারে, সেগুলো পডকাস্টের জন্য বরং বাড়তি সুবিধা। প্রচলিত অনুসন্ধানী প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনাকে বেশি গুরুত্ব দেওয়া হলেও, অতীতের কোনো ঘটনা বা একটি ঘটনার শুরু নিয়ে করা অনুসন্ধানগুলো পডকাস্টের জন্য বেশ উপযোগী।

পরামর্শ ও টুল

কীটনাশকের সঙ্গে ক্যানসারের সম্পর্ক নিয়ে অনুসন্ধান করতে ইচ্ছুক সাংবাদিকদের জন্য কিছু পরামর্শ

রোগ এবং কীটনাশকের সংস্পর্শের মধ্যে বৈজ্ঞানিকভাবে সরাসরি সম্পর্ক প্রমাণ করা কঠিন হলেও, স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে চারপাশের শক্তিশালী প্রমাণ পাঠকদের কাছে গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। পশ্চিমের অনেক দেশে এ বিষয়ে অনুসন্ধান করার জন্য অনলাইনে প্রচুর তথ্য পাওয়া যায়। অনেক ক্ষেত্রেই এসব তথ্য পেতে সরকারি নথি চেয়ে আনুষ্ঠানিক আবেদন করারও প্রয়োজন হয় না।