প্রবেশগম্যতা সেটিংস

লেখাপত্র

ঐ জমিটার মালিক কে?

English

ছবি: ডেভিড ম্যাকবি/পেক্সেলস

সম্পত্তির রেকর্ডের মধ্যে লুকিয়ে থাকে নানা রকমের দরকারি তথ্য। রাজনৈতিক দুর্নীতি হোক, পরিবেশগত অপরাধ বা আদিবাসী মানুষের অধিকার হরণ – এমন নানা বিষয়ে রিপোর্টিংয়ের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে জমির মালিক কে, তা জানা।

সম্পত্তির রেকর্ড কোথায় পাবেন এবং সেখানে কী খুঁজবেন, তা জানাতে প্রপার্টি রেকর্ড ব্যবহারের বিস্তারিত এই গাইড তৈরি করেছে জিআইজেএন। এই রিসোর্স আপনাকে নিয়ে যাবে, গোটা বিশ্বের স্থানীয় এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন রেজিস্ট্রিতে।

আমাদের সংকলন করা অনুসন্ধানী প্রতিবেদনের এই তালিকা আপনাকে দেখাবে কীভাবে জমির রেকর্ড ব্যবহার করে অনুসন্ধানী সাংবাদিকরা, বিশ্বের নানা দেশে দুর্নীতিবাজ জমি মালিকদের মুখোশ খুলে দিয়েছেন।

দুর্ভাগ্যজনকভাবে অনেক দেশেই জমি বা আবাসনের রেকর্ড রাখার ব্যবস্থা খুবই দুর্বল। এটি দেখে আমাদের মনে হয়েছে, জমির রেকর্ড ব্যবস্থা কেন আরো স্বচ্ছ হওয়া দরকার এবং সেখানে কী ধরণের সংস্কার আনা প্রয়োজন, এটি অনুসন্ধানের নতুন ক্ষেত্র হতে পারে। এমন অনুসন্ধানের জন্য আমরা বেশ কিছু রিসোর্স এখানে তুলে ধরেছি। এ বিষয়ে আরো জানতে পড়ুন, জিআইজেএনের পর্যালোচনা “সম্পত্তির যে খবর থাকে আপনার পায়ের নিচেই।

এই গাইডটি সম্পাদনা করেছেন জিআইজেএন রিসোর্স সেন্টারের পরিচালক টবি ম্যাকিনটশ তিনি ওয়াশিংটনভিত্তিক রিপোর্টার ছিলেন এবং ৩৯ বছর ধরে বুমেরাং বিএনএ এর সম্পাদক হিসাবে কাজ করেছেন। তিনি অলাভজনক ওয়েবসাইট ফ্রিডমইনফো.ওআরজি এর সম্পাদকের দায়িত্বও পালন করেন। টবি আইঅনগ্লোবালট্রান্সপারেন্সি.নেট নামের একটি ব্লগ চালান।

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

বণ্টন ও প্রচার

প্রতিবেদনের প্রভাব গণমাধ্যমের ওপর পাঠকের আস্থা বাড়িয়ে দেয়: প্রভাব তৈরির সেই কৌশল বলেছেন ‘ইমপ্যাক্ট জার্নালিজম গাইডের’ দুই লেখক 

অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে বিভিন্ন সংবাদমাধ্যমই এখন ‘ইমপ্যাক্ট স্ট্র্যাটেজি’ বা ‘প্রভাব তৈরির কৌশল’ বাস্তবায়ন শুরু করেছে। কিন্তু তারা কীভাবে আরও ভালো করতে পারে, এর লক্ষ্য কী হওয়া উচিত? অনুসন্ধানী সংবাদমাধ্যম ডিসক্লোজ এবং স্বাধীন সংবাদমাধ্যম রেমবোবিন ‘দ্য গাইড টু ইমপ্যাক্ট জার্নালিজম’ প্রকাশ করেছে। এখানে আছে আন্তর্জাতিক অঙ্গনে ইমপ্যাক্ট জার্নালিজমের সেরা কিছু অনুশীলন।

পরামর্শ ও টুল

ব্যর্থতা অনুসন্ধানে ‘পজিটিভ ডেভিয়েন্ট’ কী, ব্যবহার কীভাবে করবেন, সংবাদের প্রভাব বাড়াতে এর ভূমিকা কতটা

এসব পক্ষকে জবাবদিহির আওতায় আনার একটি কার্যকর পদ্ধতি হলো অন্য প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করে স্পষ্ট পার্থক্য দেখানো বা জোরালোভাবে বিপরীত চিত্রগুলো (পজিটিভ ডেভিয়েন্ট) বা ওই সম্পর্কিত ইতিবাচক ব্যতিক্রমী ঘটনাগুলো সংবাদে তুলে ধরা। অর্থাৎ, একই ধরনের সম্পদ থাকা সত্ত্বেও অন্য যে সব প্রতিষ্ঠান এসব সমস্যা এড়াতে সক্ষম হয়েছে, তাদের নীতি ও ফলাফলগুলো পাশাপাশি তুলে ধরা।

ডেটাবেস পরামর্শ ও টুল

আলেফ প্রো টিউটোরিয়াল: ওসিসিআরপির নাম তো শুনেছেন, এবার জানুন এর অনুসন্ধানী ডেটা প্লাটফর্ম থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার উপায়

বিপুল ডেটার মধ্যে লুকিয়ে আছে হাজারো গল্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি খুঁজে বের করতে প্রয়োজন বিপুল পরিমাণ ডেটা এবং সেগুলো বিশ্লেষণ করার সক্ষমতা। এসব তথ্য এমনভাবে সহজলভ্য করে তোলা দরকার যেন ডেটা বিশ্লেষণে বিশেষজ্ঞ না হলেও সাংবাদিক ও অনুসন্ধানকারীরা তা ব্যবহার করতে পারেন। আলেফ প্রো ঠিক এই কাজটি করে। 

সাক্ষাৎকার সাংবাদিককে ১০ প্রশ্ন

পুরস্কারজয়ী মিগেল মনে করেন প্রভাবশালী প্রতিবেদনের জন্য দরকার সাংবাদিকের স্বাধীনতা, তাই চাকরি ছেড়ে শুরু করেন ফ্রিল্যান্স সাংবাদিকতা

মিগেল কারভালহো যে টুলগুলোকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করেন, তা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত নয়। বরং সেগুলো হচ্ছে কাগজের নথিতে সাজানো তাক, বহু ব্যবহারে জীর্ণ নোটবুক, হাজারো ঘণ্টার পড়াশোনা, আর মুখোমুখি বসে করা আলোচনা। বর্তমান সময়ে সাংবাদিকতাকে যখন ক্রমেই গতির ভিত্তিতে মূল্যায়ন করা হচ্ছে, তখন এই পুরস্কারজয়ী পর্তুগিজ অনুসন্ধানী সাংবাদিক এখনো আস্থা রাখেন ধৈর্যের ওপরই।