প্রবেশগম্যতা সেটিংস

Tag

GIJN Bangla

175 posts

পরামর্শ ও টুল

রিপোর্টাররা যেসব অনুসন্ধানী টুল পছন্দ করেন

দুর্লভ সোর্স ও ডেটা পাওয়ার অনলাইন টুল অনেকই আছে। কিন্তু জিআইজেএন-এর রিপোর্টার রোয়ান ফিলিপ এক বছর ধরে বিশ্বের নামকরা অনেক অনুসন্ধানী সাংবাদিকদের সঙ্গে কথা বলে এমন কিছু টুলের সন্ধান দিয়েছেন, যেগুলোর কথা সাংবাদিকেরা বারবার উল্লেখ করেছেন। এবং যেগুলো ব্যবহারের জন্য খুব বেশি ডিজিটাল দক্ষতারও প্রয়োজন হয় না।

রিসোর্স

স্মার্টফোনে ছবি যাচাইয়ের চারটি সহজ পদ্ধতি

অনলাইনে প্রায়ই দেখা যায়: অনেক আগের কোনো ঘটনার ছবি নতুন করে ছড়িয়ে পড়ে সাম্প্রতিক কোনো ঘটনার কথা বলে। কারসাজি করা এসব ভুয়া ছবি প্রায়ই ছড়ানো হয় রাজনৈতিক অ্যাজেন্ডা সামনে রেখে। আশার কথা: এসব বিভ্রান্তিকর ও ভুয়া ছবি যাচাই করার সহজ কিছু টুল ও কৌশল আছে। কাজটি আপনি করতে পারবেন স্মার্টফোন দিয়েই। এই লেখায় জেনে নিন এমন চারটি টুল ব্যবহারের কৌশল।

সুরক্ষা ও নিরাপত্তা

দুর্নীতি নিয়ে কাজ করা সাংবাদিকদের জন্য বাড়তি ঝুঁকির জানান দিল পেগাসাস প্রজেক্ট

ক্ষমতাবান মানুষদের দুর্নীতি কাভার করতে গিয়ে বিশ্বের নানা প্রান্তে হুমকি-হয়রানি, এমনকি হত্যারও শিকার হন সাংবাদিকরা। পেগাসাস প্রজেক্ট এই ঝুঁকির বিষয়টি সামনে এনেছে নতুন করে। জানা গেছে, কিভাবে পেগাসাস স্পাইওয়্যার দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকের ওপর নজরদারি চালানো হয়েছে এবং তাদের হয়রানির মধ্যে ফেলা হয়েছে। এই লেখায় পড়ুন, বিভিন্নভাবে হয়রানির শিকার হওয়া এমন চারজন সাংবাদিকের কেস স্টাডি।

সংবাদ ও বিশ্লেষণ

বিশেষজ্ঞ পরামর্শ: সুইজারল্যান্ডের খনিজ কাঁচামাল ব্যবসা নিয়ে অনুসন্ধান

গোপন ব্যাংকিংয়ের পাশাপাশি সুইজারল্যান্ড এখন হয়ে উঠেছে তেল-গ্যাস-খনিজের মতো কাঁচামাল কেনাবেচার স্বর্গ। পর্যাপ্ত নজরদারি ও জবাবদিহির ব্যবস্থা না থাকায়, এই ব্যবসায় মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে পরিবেশ বিপর্যয় পর্যন্ত নানা রকম কেলেঙ্কারির ঘটনা দেখা যায়। বিষয়টি নিয়ে অনুসন্ধান কঠিন। কিন্তু সাংবাদিকেরাও নিত্যনতুন পদ্ধতি বের করছেন এসব কাঁচামাল ট্রেডিং কোম্পানির সন্দেহজনক কর্মকাণ্ড উন্মোচনের জন্য। এই লেখায় তেমন কিছু কৌশলের কথা বলেছেন অভিজ্ঞ দুই সাংবাদিক।

পরামর্শ ও টুল

সাংবাদিকদের কেন আর্কাইভ ব্যবস্থা দরকার 

একসঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করতে গিয়ে প্রায়ই সব তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় উপাদান গুছিয়ে রাখতে হিমশিম খান সাংবাদিকেরা। কিন্তু বিষয়টিতে একটু সময় ও অর্থ ব্যয় করতে হলেও এর গুরুত্ব ও উপযোগিতা অনেক। এই লেখায় নিউ ইয়র্কভিত্তিক আর্কাইভিস্ট, তালয়া কুপার ব্যাখ্যা করেছেন: কীভাবে সাংবাদিকেরা তাঁদের কাজগুলো গুছিয়ে রাখতে পারেন আর্কাইভের মাধ্যমে। অ্যানালগ ও ডিজিটাল; দুই ক্ষেত্রেই।

পরামর্শ ও টুল

জলবায়ু স্টোরিটেলিং: নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম থেকে যা শেখার আছে 

হোমপেজে একটিমাত্র লেখা। তাতে ফাঁকা রাখা জায়গাগুলোতে আপনার এলাকা অনুযায়ী তথ্য বসাবেন। তারপর নিজে থেকে তৈরি হয়ে যাবে আপনার এলাকার ওপর আলাদা স্টোরি, এমনকি অ্যানিমেশনও। এভাবে নরওয়ের পাঠকেরা তাঁদের নিজ শহরে আগামী ৮০ বছরে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব পড়বে, তার একটি ধারণাও পেতে পারেন। এই অভিনব স্টোরিটেলিং জন্ম দিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম, এনআরকে। বাকিটা পড়ুন এই প্রতিবেদনে।

সংবাদ ও বিশ্লেষণ

বিজ্ঞাপন যেভাবে মিডিয়া দখলের অস্ত্র হলো ভারতে

ভারতের সংবাদপত্রগুলোর মূল্য খুবই কম। যে কারণে তাদের গ্রাহক ক্রমাগত বেড়েই চলেছে। কিন্তু এভাবে কম খরচে পত্রিকা সরবরাহ করতে গিয়ে তারা অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়ছে সরকারি-বেসরকারি নানাবিধ বিজ্ঞাপনের ওপর। যেগুলো এখন হয়ে দাঁড়িয়েছে মিডিয়া নিয়ন্ত্রণের অন্যতম অস্ত্র। পড়ুন, কিভাবে বিজ্ঞাপনের ওপর নির্ভরশীলতা তৈরির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে ভারতের সংবাদপত্রগুলো। এবং কিভাবে এটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য।

NYPD CCTV camera surveillance

সংবাদ ও বিশ্লেষণ

নিউ ইয়র্কে যেভাবে পুলিশ সার্ভেইল্যান্স ক্যামেরার মানচিত্র তৈরি করলেন কয়েক হাজার স্বেচ্ছাসেবী

ক্রাউডসোর্সড অনুসন্ধানের অর্থ হচ্ছে: অসংখ্য মানুষের মাধ্যমে তথ্য সংগ্রহ করে কোনো বড় প্রশ্নের জবাব খোঁজা। সাম্প্রতিক সময়ে এই ধারার অনুসন্ধানে সবচেয়ে বড় নজির গড়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কয়েক হাজার স্বেচ্ছাসেবীকে কাজে লাগিয়ে, তারা নিউ ইয়র্ক নগরীর ১৫ হাজারের বেশি সার্ভেইল্যান্স ক্যামেরা শনাক্ত করেছে। পুলিশের যে নজরদারি ব্যক্তিগোপনীয়তা, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। পড়ুন, কীভাবে এই ক্রাউডসোর্সড অনুসন্ধান করেছে অ্যামনেস্টি।

পরামর্শ ও টুল

বিট রিপোর্টারদের জন্য পরামর্শ: দিনের কাজের পাশাপাশি অনুসন্ধান করতে পারেন যেভাবে

বিট রিপোর্টার মানেই কাজের চাপ। প্রতিদিন রিপোর্ট দেয়া, খোঁজ খবর রাখা, ইভেন্ট – এত কিছু করতে গিয়ে অনেকেই অনুসন্ধান করার আগ্রহ হারিয়ে ফেলেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিট রিপোর্টাররাই আসলে বড় বড় অনুসন্ধানের ওপর দাঁড়িয়ে থাকেন। প্রশ্ন হলো, বিট রিপোর্টার হয়ে, এত চাপ সামাল দিয়ে, সেই সব বড় বড় সেই স্টোরি কীভাবে এগিয়ে নেবেন। এই লেখায় কয়েকজন বিট রিপোর্টার, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন।

সংবাদ ও বিশ্লেষণ

ভারতে মহামারিতে মৃত্যুর সত্যিকারের চিত্র যেভাবে উন্মোচন করেছেন স্থানীয় সাংবাদিকেরা

প্রথম সারির জাতীয় পত্রিকা ও টিভিগুলো যখন নীরব, তখন ভারতের স্থানীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমের রিপোর্টাররা কোভিডে মৃত্যুর সত্যিকারের চিত্র তুলে ধরছেন।  হাসপাতাল, মর্গ, শ্মশান ইত্যাদি নানা জায়গা থেকে তথ্য নিয়ে তাঁরা সৃজনশীলভাবে বলার চেষ্টা করেছেন: কীভাবে রাজ্য সরকার কোভিডের ভয়াবহতাকে হালকাভাবে নিয়েছে। তাদের প্রতিবেদনগুলো প্রধানত আঞ্চলিক পর্যায়ের পাঠকদের জন্য তৈরি করা হলেও দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।