প্রবেশগম্যতা সেটিংস

Tag

data journalism

44 posts

ডেটা সাংবাদিকতা

২০২১ সালের সেরা ১০ ডেটা সাংবাদিকতা প্রকল্প

পুরো ২০২১ সাল জুড়ে সাংবাদিকেরা বিভিন্ন ডেটা প্রকল্পের মাধ্যমে তুলে ধরেছেন করোনাভাইরাস মহামারি, জলবায়ু পরিবর্তন, সংঘর্ষ, করফাঁকির মতো বিষয়। এখানে আমরা এমনই সেরা ১০টি ডেটা সাংবাদিকতা প্রকল্প বাছাই করেছি, যেগুলো বিভিন্ন বৈশ্বিক ঘটনা সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে এবং পাঠককে অনেক জটিল বিষয় সহজে বুঝতে সাহায্য করেছে ইন্টারঅ্যাকটিভ স্টোরিটেলিংয়ের মাধ্যমে।

সংবাদ ও বিশ্লেষণ

মহামারি-পরবর্তী সময়ের জন্য ৫ ধরনের ডেটাভিত্তিক স্টোরির আইডিয়া

ডেটা সাংবাদিকতায় নবজোয়ার এনেছে কোভিড মহামারি। নানান আঙ্গিকে মহামারির পরিস্থিতি ও প্রভাব তুলে এনেছেন ডেটা সাংবাদিকরা। তবে শুধু এটুকুই নয়, রিপোর্টিংয়ের কাজে ডেটার ব্যবহার করা যায় আরও নানাভাবে। মহামারির শেষপর্যায়ে এসে সাংবাদিকরা ডেটা দিয়ে করতে পারেন আরও অনেক অনুসন্ধান। খুঁজতে পারেন অনেক প্রশ্নের উত্তর। তেমনই কিছু ডেটা-ভিত্তিক প্রতিবেদনের ধারণা পাবেন এই লেখায়।

ডেটা সাংবাদিকতা

ডিজাইন ও ভিজ্যুয়ালাইজেশনের জন্য যেসব টুল পছন্দ করেন ভেনেজুয়েলার লিসেথ বুন

লিসেথ বুন। ভেনেজুয়েলায় থাকেন এবং একটি অনুসন্ধানী দল পরিচালনা করেন। স্বর্ণ ও তেল পাচার থেকে শুরু করে সরকারি প্রকল্পে দুর্নীতি উন্মোচনসহ বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধানে নেতৃত্ব দিয়েছেন তিনি। জিতেছেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। পড়ুন, এইসব অনুসন্ধানে তিনি কোন কোন টুল বেশি ব্যবহার করেন।

পরামর্শ ও টুল

তথ্য অধিকার আইন দিয়ে যেভাবে ২৭ বছরের পেনশন ডেটা উন্মোচন করলেন ব্রাজিলের সাংবাদিকেরা

ব্রাজিলের সরকারি কর্মকর্তাদের পেনশন ও অবসর ভাতা বাবদ কত টাকা খরচ হয়, তা অনেক দিন ধরে ছিল চোখের আড়ালে। কিন্তু তথ্য অধিকার আইন প্রয়োগ করে সেসব ডেটা সামনে এনেছে জিআইজেএন-এর সদস্য সংগঠন, ফিকে সাবেন্দো। এবং উন্মোচিত হওয়া এসব ডেটা ব্যবহার করে সাংবাদিকরা তৈরি করছেন একের পর এক প্রতিবেদন। পড়ুন, কিভাবে হলো এই পুরো কাজটি।

প্রিভিউ: গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স

আসছে ১-৫ নভেম্বর, আমাদের সঙ্গে যোগ দিন ওয়াচডগ সাংবাদিকতার প্রধান আন্তর্জাতিক সম্মেলন: ১২তম গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে। এবারও আমরা বিশ্বের সেরা অনুসন্ধানী সাংবাদিকদের একটি অসাধারণ লাইনআপ দাঁড় করিয়েছি, যার কেন্দ্রবিন্দুতে থাকবে অন্যায় ও ক্ষমতার অপব্যবহার উন্মোচনের জন্য দরকারি টুলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া। আমরা শিগগিরই কনফারেন্স সাইট চালু করতে যাচ্ছি, তারপর শুরু হবে নিবন্ধন। তার আগে দেখে নিন, এই সম্মেলনে কী কী থাকছে।

সংবাদ ও বিশ্লেষণ

ভারতে মহামারিতে মৃত্যুর সত্যিকারের চিত্র যেভাবে উন্মোচন করেছেন স্থানীয় সাংবাদিকেরা

প্রথম সারির জাতীয় পত্রিকা ও টিভিগুলো যখন নীরব, তখন ভারতের স্থানীয় ও আঞ্চলিক সংবাদমাধ্যমের রিপোর্টাররা কোভিডে মৃত্যুর সত্যিকারের চিত্র তুলে ধরছেন।  হাসপাতাল, মর্গ, শ্মশান ইত্যাদি নানা জায়গা থেকে তথ্য নিয়ে তাঁরা সৃজনশীলভাবে বলার চেষ্টা করেছেন: কীভাবে রাজ্য সরকার কোভিডের ভয়াবহতাকে হালকাভাবে নিয়েছে। তাদের প্রতিবেদনগুলো প্রধানত আঞ্চলিক পর্যায়ের পাঠকদের জন্য তৈরি করা হলেও দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

ডেটা সাংবাদিকতা

পুলিশি নির্যাতনের মানচিত্র তৈরির জন্য যেভাবে জোট বেঁধেছেন সাংবাদিক ও গবেষকেরা

বিক্ষোভ-আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও থেকেও অনেক তথ্য উদ্‌ঘাটন করতে পারেন সাংবাদিকেরা। ঠিক যেমনটি দেখা গেছে কলম্বিয়ায় পুলিশি নির্যাতনের ইন্টারঅ্যাকটিভ মানচিত্রের ক্ষেত্রে। বেলিংক্যাট ও ফরেনসিক আর্কিটেকচারের সঙ্গে জোট বেঁধে এই মানচিত্র তৈরি করেছে কলম্বিয়ান সংবাদমাধ্যম, সেরোসেতেন্তা। পড়ুন এই সহযোগিতামূলক প্রকল্পের নেপথ্যের গল্প।

কেস স্টাডি পরামর্শ ও টুল

নাভালনিকে বিষপ্রয়োগে জড়িত গুপ্তচরদের যেভাবে উন্মোচন করেছেন সাংবাদিকরা

গুপ্তচররা যে ভালো নজরদারি এড়াতে পারেন, তা সবারই জানা। তবে সাংবাদিকদের তীক্ষ্ণ দৃষ্টি ও অনুসন্ধানী মনোভাব যে এসব ছদ্মবেশী রাষ্ট্রীয় গুপ্তচরকেও সনাক্ত করে ফেলতে পারে, তার আদর্শ সাম্প্রতিক উদাহরণ: আলেক্সি নাভালনির বিষকাণ্ড। রাশিয়ার বিরোধীদলীয় এই নেতাকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার সঙ্গে যে দেশটির গোয়েন্দা সংস্থা জড়িত, তা সাংবাদিকরা বের করে ফেলেছেন অভিনব সব অনুসন্ধানী কৌশল ব্যবহার করে। যা কখনো কখনো তুলেছে কিছু নৈতিকতার প্রশ্নও।

কোভিডে মৃত্যুর সত্যিকারের হিসেব যেভাবে বের করেছেন ব্রাজিলের ডেটা সাংবাদিকরা

কোভিড-১৯ মৃত্যুর প্রকৃত সংখ্যা ও সরকারি হিসেবে প্রায়ই নানা গড়মিল দেখা যায়। ব্রাজিলের এক ডেটা সাংবাদিক, তাঁর দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে উন্মোচন করেছেন দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া মনুষের প্রকৃত সংখ্যা, যা সরকারের দেওয়া হিসাবের চেয়ে অনেক বেশি। এখন নানারকম সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়াতেও ব্যবহার করা হচ্ছে তাঁর এই ডেটা। এই লেখায় পড়ুন, কিভাবে হলো সেই ডেটা সাংবাদিকতা।

রিসোর্স

আদিবাসী সাংবাদিকদের জন্য নতুন অনুসন্ধানী রিসোর্স গাইড

গভীরতাধর্মী এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আদিবাসী সাংবাদিকদের সহায়তা করার জন্য একটি  রিসোর্স গাইড প্রণয়ন করেছে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক এবং নেটিভ আমেরিকান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। এর উদ্দেশ্য হচ্ছে বিশ্বজুড়ে আদিবাসী সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতায় উৎসাহিত করা এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ, কৌশল ও তথ্যের উৎস সম্পর্কে ধারণা দেয়া।