প্রবেশগম্যতা সেটিংস

Tag

data journalism

44 posts

গবেষণা পরামর্শ ও টুল

ঢেকে দেওয়া টেক্সট, ব্যক্তিগত তথ্য, এবং আরও অনেক কিছু উন্মোচনের নতুন ডকুমেন্ট টুল

একটা সময় বিপুল পরিমাণ নথিপত্র, রিপোর্ট, অগোছালো ডেটা টেবিল এক এক করে বিশ্লেষণ করতে রিপোর্টারদের অনেক সময় লেগে যেত। কিন্তু এখন এসব কাজে সহায়তার জন্য পাওয়া যায় শক্তিশালী সব টুল। তেমনই একটি টুল ডকুমেন্টক্লাউড। এটি ব্যবহার করে কোনো ওয়েবসাইট থেকে মুহূর্তেই আপনি একসঙ্গে অনেক নথিপত্র সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারেন। পড়ুন, এটি কীভাবে কাজ করে।

পদ্ধতি পরামর্শ ও টুল

ডেটার যে সামান্য ১০টি ভুলে ভেস্তে যেতে পারে অনুসন্ধান

ডেটা সাংবাদিকতায় সংখ্যাগত ত্রুটির কারণে অনুসন্ধানী স্টোরিতে ক্রমিক প্রভাব পড়তে পারে। সেই প্রাথমিক ত্রুটি থেকে অন্যান্য পরিসংখ্যান, প্রবণতা সম্পর্কিত দাবি ও সিদ্ধান্তে ভুল হতে পারে, যা পাঠকদের আস্থায় বিরূপ প্রভাব ফেলে। পড়ুন, এ ধরনের ১০টি সাধারণ ভুল এবং সেগুলো এড়ানোর উপায়-কৌশল।

কমোরোসের অনুসন্ধানী সাংবাদিক হায়াত আবদুর কাছ থেকে যা শেখার আছে

দ্বীপরাষ্ট্র কমোরোসে যে অল্প কয়েকজন অনুসন্ধানী সাংবাদিক আছেন, হায়াত আবদু তাদের মধ্যে অন্যতম। সহকর্মী সাংবাদিকের হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানের জন্য তিনি আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছেন। জিআইজেএন-এর সঙ্গে এই সাক্ষাৎকারে তিনি বলেছেন বাধাবিপত্তি, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভুল থেকে শিক্ষার কথা।

ডেটা সাংবাদিকতা

সম্পাদকের বাছাই: ২০২২ সালের সেরা ১০ ডেটা সাংবাদিকতা প্রকল্প

টুইটারে সবচেয়ে জনপ্রিয় ডেটা স্টোরি নিয়ে প্রতি সপ্তাহে, ডেটা সাংবাদিকতার সেরা ১০ কলাম প্রকাশ করে জিআইজেএন। যেখানে থাকে নোড-এক্সেলের নেটওয়ার্ক অ্যানালাইসিস এবং নিজেদের বাছাই করা প্রতিবেদন। বছর শেষে আমরা ২০২২ সালের সেরা ১০টি ডেটা প্রকল্প বাছাই করেছি, যার মধ্যে আছে রাশিয়ার বৈশ্বিক প্রভাব, ইউরেনিয়াম দূষণ, পানির বাজারে কর্তৃত্বসহ আরও অনেক কিছু।

ডেটা সাংবাদিকতা পরামর্শ ও টুল

ডেটা ও ভিজ্যুয়াল দিয়ে পরিবেশ বিষয়ক অনুসন্ধানী স্টোরিকে সমৃদ্ধ করুন

আপনার পরিবেশ সাংবাদিকতাকে বদলে দিতে পারে ডেটা ও ভিজ্যুয়ালাইজেশনের ব্যবহার। এশিয়া থেকে আফ্রিকা হয়ে দক্ষিণ আমেরিকা পর্যন্ত দেশে দেশে সাংবাদিকেরা এভাবেই তাদের স্টোরিকে করে তুলছেন আরও অর্থবহ ও হৃদয়গ্রাহী। কাজটি কঠিন নয়, আপনার চর্চা শুরু হতে পারে এই লেখাটির হাত ধরেই।

রিসোর্স টিপশীট

বিশ্বব্যাপী মার্কিন প্রভাব অনুসন্ধানের টিপশিট

জানতে চান যুক্তরাষ্ট্র আপনার দেশে কী করছে? তাদের সহায়তার টাকা কোথায় যাচ্ছে, দেশটির কোন কোম্পানি এখানে ব্যবসা করছে, তাদের দেওয়া সামরিক সরঞ্জাম বা প্রশিক্ষণ কীভাবে হচ্ছে, তাদের নেতাদের কাছে গিয়ে আপনার দেশের কে কে লবিং করছে; এমনকি আপনার দেশে মার্কিন কর্মকর্তাদের বেতনভাতাও চাইলে জেনে নেওয়া যায়। বার্তা সংস্থা এপির পুলিৎজারজয়ী সাংবাদিক মার্থা মেনডোজার এই টিপশিট সংগ্রহে রাখুন, বছরজুড়ে নানা স্টোরির প্রয়োজনে কাজে লাগতে পারে।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

“সেলফি” প্রচারণার ক্রমবর্ধমান হুমকি নিয়ে অনুসন্ধান

গত বছর, সোশ্যাল মিডিয়ায় ছড়াতে দেখা যায় কিছু “সেলফি” ভিডিও, যেগুলোতে চীনের উইঘুর জনগোষ্ঠীর মানুষদের গণহারে আটক করার কথা অস্বীকার করা হয়। বিস্তারিত অনুসন্ধানে দেখা যায়: এগুলো আসলে রাষ্ট্রীয় প্রভাবে পরিচালিত, সমন্বিত মিথ্যা প্রচারণা। এই লেখায় অনুসন্ধানটির নেপথ্যের গল্প বলেছেন সাংবাদিকেরা। এবং দিয়েছেন এ ধরনের অনুসন্ধানের জন্য কিছু উপকারী পরামর্শ।

রিসোর্স

পরিবেশ সাংবাদিকেরা নাসার নতুন ল্যান্ডস্যাট ৯ স্যাটেলাইট ব্যবহার করবেন যেভাবে

গত সেপ্টেম্বরে, ল্যান্ডস্যাট ৯ স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে নাসা। প্রায় তিন মাস ধরে ঝাঁকুনি খেয়ে এবং স্থিতিশীল হয়ে, এটি নিয়মিতভাবে ছবি পাঠাতে শুরু করেছে। জেনে নিন, পরিবেশ রিপোর্টিংয়ে এসব ছবি আপনি কীভাবে কাজে লাগাবেন।

কেস স্টাডি সংবাদ ও বিশ্লেষণ

সম্পাদকের বাছাই: ২০২১ সালে ভারতের সেরা অনুসন্ধান

ভারতে মূলধারার গণমাধ্যমগুলোর বেশিরভাগই যেখানে সরকারী দলের চাপের কাছে নতি স্বীকার করেছে, সেখানে দেশটিতে অনুসন্ধানী সাংবাদিকতায় নেতৃত্ব দিয়ে গেছে কিছু নতুন স্বাধীন ডিজিটাল মিডিয়া। জিআইজেএনের হিন্দি সম্পাদক দীপক তিওয়ারি ২০২১ সালের সেরা অনুসন্ধানী প্রতিবেদনের যে তালিকা করেছেন, তাতে এমনটাই স্পষ্ট হয়েছে। এক নজরে দেখে নিন, কোভিড মৃত্যুর পরিসংখ্যান থেকে শুরু করে পেগাসাস প্রজেক্ট পর্যন্ত দেশটিতে হওয়া সেরা অনুসন্ধানগুলো।