প্রবেশগম্যতা সেটিংস

ছবি: জিআইজেএন

ইভেন্ট

বিষয়

আইজে উইক (২৬–৩০ অক্টোবর) : ১০০ জনের বেশি বক্তার অংশগ্রহণে বিশ্বব্যাপী অনুসন্ধানী সাংবাদিকতার অনলাইন আয়োজন

আর্টিকেলটি পড়ুন এই ভাষায়:

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন) আনন্দের সঙ্গে ইনভেস্টিগেটিভ জার্নালিজম উইক (আইজে উইক) আয়োজনের ঘোষণা করছে। সাংবাদিকদের জন্য নতুন এই অনলাইন আয়োজনটি কয়েকদিনব্যাপী অনুষ্ঠিত হবে। এতে ১০০ জনের বেশি বক্তার অংশগ্রহণে ৩৫টিরও বেশি প্যানেল আলোচনা, কর্মশালা এবং নেটওয়ার্কিং সেশন থাকবে। সেশন আলোচনায় প্রাধান্য পাবে প্রযুক্তি, পরিবেশ, দুর্নীতি, অর্থপাচারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়।

জিআইজেএন অনুসন্ধানী সাংবাদিক, সাংবাদিকতা বিষয়ে শিক্ষক ও প্রশিক্ষক, এবং শিক্ষার্থীদের এই ভার্চুয়াল আয়োজনে স্বাগত জানাতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এর মাধ্যমে জ্ঞান বিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ আরও বাড়বে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা অনুসন্ধানী সাংবাদিকদের কাছ থেকে শেখার পাশাপাশি, অংশগ্রহণকারীরা সর্বশেষ টুল, কৌশল এবং আধুনিক কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন।

অনুসন্ধানী সাংবাদিকদের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর পূর্তি হচ্ছে এই বছর। এই সম্মেলনটিই পরবর্তীতে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স (জিআইজেসি) নামে পরিচিত হয়। এই বিশেষ বার্ষিকী উদ্‌যাপন, নেটওয়ার্ক গড়ে তোলা এবং নতুন কিছু শেখার জন্য ২৬ থেকে ৩০ অক্টোবর আমাদের সঙ্গে যুক্ত হোন।

“এই উদ্যোগ শুরু করতে পেরে আমরা আনন্দিত। কারণ, এটি বিশ্বজুড়ে অনুসন্ধানী সাংবাদিকদের সাহসী কাজকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ উপায়। একই সঙ্গে আমাদের সম্প্রদায়কে সর্বশেষ রিসোর্স, পদ্ধতি ও পরামর্শ দিয়ে আরও শক্তিশালী করবে, যাতে আমরা ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় আনতে পারি,” বলেন জিআইজেএনের নির্বাহী পরিচালক এমিলিয়া ডিয়াজ-স্ট্রাক।

তিনি যোগ করেন, “গত ২৫ বছরে অনুসন্ধানী সাংবাদিকতার এই বৈশ্বিক আন্দোলন যেভাবে সম্প্রসারিত হয়েছে, তা দেখে আমরা অত্যন্ত গর্বিত। ১০০টিরও বেশি দেশের মধ্যে আন্তঃআঞ্চলিক যোগাযোগ ও জ্ঞান বিনিময়ের বিস্তার ঘটেছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অনুসন্ধানী প্রতিবেদন তৈরি হয়েছে।”

জিআইজেএন বিশ্বের অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে কাজ করে। আমাদের মূল লক্ষ্য বিশ্বজুড়ে অনুসন্ধানী সাংবাদিকতাকে সহায়তা করা এবং আরও শক্তিশালী করে তোলা—বিশেষ করে দমনমূলক শাসনব্যবস্থা ও প্রান্তিক জনগোষ্ঠী থেকে আসা সাংবাদিকদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে। বর্তমানে ২০টিরও বেশি দেশের কর্মীদের নিয়ে জিআইজেএন এক ডজন ভাষায় কাজ করছে। আমরা বিশ্বের সবচেয়ে উদ্যোগী সাংবাদিকদের একত্রিত করি এবং ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহির অভাব অনুসন্ধানে প্রয়োজনীয় টুল, প্রযুক্তি ও প্রশিক্ষণ দিয়ে তাদের সহায়তা করি।

ডিয়াজ-স্ট্রাক আরও বলেন, আইজে উইক মানুষের জন্য জিআইজেএন এবং এর লক্ষ্যকে সমর্থন করারও একটি সুযোগ তৈরি করবে। যাতে বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা সম্প্রদায়ের জন্য বিনামূল্যে সেবা ও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান অব্যাহত রাখা যায়।

২০২৫ সালে জিআইজেএন বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের কাছ থেকে আসা ২ হাজারটিরও বেশি প্রশ্ন ও সহায়তার অনুরোধের জবাব দিয়েছে। হাজারো অংশগ্রহণকারীর জন্য প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন ও পরিচালনা করেছে। ২৫০টিরও বেশি প্রতিবেদন এবং ১১টি বিনামূল্যের রিপোর্টিং গাইড প্রকাশ করেছে। পাশাপাশি সদস্য প্রতিষ্ঠান মালয়েশিয়াকিনির সহযোগিতায় এশিয়ায় প্রথমবারের মতো গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স আয়োজন করেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওই সম্মেলনে ১৩৫টি দেশ ও অঞ্চল থেকে ১,৫০০ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এগুলো ছিল বছরের উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে অন্যতম।

সাংবাদিকতা, বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকদের কাজ, যখন সংবাদমাধ্যমের স্বাধীনতা হ্রাসের কারণে আগের যেকোনো সময়ের তুলনায় আরও বড় হুমকির মুখে, তখন জিআইজেএনের মতো প্রতিষ্ঠানের জন্য এই সম্প্রদায়ের পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এমন ভার্চুয়াল আয়োজনের প্রয়োজনীয়তাও বেড়েছে, যা আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবে এবং বিশ্বের সব অঞ্চলের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করবে। আইজে উইক আয়োজনের মাধ্যমে আমরা টেকসই ও অন্তর্ভুক্তির দিকে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চাই।

অনুষ্ঠানের টিকিট বিক্রি ১১ অক্টোবর রাত ১২টায় (ইস্টার্ন টাইম) শেষ হবে। (বাংলাদেশ সময় ১১ অক্টোবর সকাল ১১টা)

এই আয়োজনের মাধ্যমে আমরা জিআইজেএনের সক্ষমতা আরও বাড়াতে কাজ করছি, যাতে যেসব সাংবাদিকের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন, তাদের কাছে আমরা আরও কার্যকরভাবে পৌঁছাতে পারি। আমরা বিশ্বাস করি, স্বাধীনতা, স্বচ্ছতা এবং জবাবদিহি শক্তিশালী করে এমন অনুসন্ধানী সাংবাদিকতার জন্য লড়াই করাটা ভীষণ তাৎপর্যপূর্ণ ও মূল্যবান। আপনি যদি এই আয়োজনে অংশ নিতে না পারেন, কিন্তু আমাদের কাজকে সমর্থন করতে চান, তাহলে আমাদের এখানে অনুদান দিতে পারেন।

টিকিট বাতিলের নীতি: টিকিট বাতিলের অনুরোধ academy@gijn.org ঠিকানায় ইমেইল করে জানাতে হবে। ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। তবে প্রসেসিং ফি (জিআইজেএনের প্রসেসিং ফি এবং স্ট্রাইপ ফি) ফেরত দেওয়া হবে না। এর পর টিকিটের মূল্য ফেরতের আবেদন প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে বিবেচনা করা হবে।

বিশেষ দ্রষ্টব্য: অনুষ্ঠানে অংশ নিতে আর্থিক সহায়তার প্রয়োজন হলে আমাদের কাছে সীমিতসংখ্যক টিকিট রয়েছে। আগ্রহীরা ৩১ জুলাইয়ের মধ্যে এই ফরম পূরণ করুন

 

জিআইজেএন ইনভেস্টিগেটিভ জার্নালিজম উইক (আইজে উইক) আয়োজনের ঘোষণা করেছে। সাংবাদিকদের জন্য নতুন এই অনলাইন আয়োজনটি কয়েকদিনব্যাপী অনুষ্ঠিত হবে। এতে ১০০ জনের বেশি বক্তার অংশগ্রহণে ৩৫টিরও বেশি প্যানেল আলোচনা, কর্মশালা এবং নেটওয়ার্কিং সেশন থাকবে। সেশন আলোচনায় প্রাধান্য পাবে প্রযুক্তি, পরিবেশ, দুর্নীতি, অর্থপাচারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়।

Tickets

The numbers below include tickets for this event already in your cart. Clicking "Get Tickets" will allow you to edit any existing attendee information as well as change ticket quantities.
Business Ticket (Early Bird)
$160.00
Unlimited
Regular Ticket (Early Bird)
$100.00
Unlimited
Student Ticket
$50.00
Unlimited