সংবাদ ও বিশ্লেষণ সম্পাদকের বাছাই
২০২৫ সালের বিশ্ব সেরা ১০ অনুসন্ধানী পডকাস্ট তালিকায় আছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান নিয়ে অনুসন্ধান
বর্ণনাধর্মী অনুসন্ধানী পডকাস্টগুলো এমনভাবে দর্শককে আকৃষ্ট করে, যা অন্য অনেক মাধ্যমের পক্ষে অনুকরণ করাটা কঠিন। যেখানে আপনি ছয়, সাত ঘণ্টা ধরে একটি নির্দিষ্ট বিষয় বা প্রসঙ্গে ডুবে থাকতে পারেন। উপস্থাপক প্রায়ই আপনাকে অনুসন্ধানের যাত্রাপথে নিয়ে যান—সাফল্য, ব্যর্থতা, তারা কী পেয়েছেন এবং কী পাননি। এখানে থাকে সংযোগসূত্র, গল্পের অলিগলি।