প্রবেশগম্যতা সেটিংস

Topic

ডেটা সাংবাদিকতা

35 posts

ডেটা সাংবাদিকতা

আল জাজিরার ডেটা সাংবাদিক মোহাম্মদ হাদ্দাদের প্রিয় অনুসন্ধানী টুল

জাতিসঙ্ঘে ভোটাভুটির ইতিহাস ও বিবর্তন, টুইটার ডেটা দিয়ে আরব বসন্ত স্মরণ, যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি সহিংসতা, চীন-ভারতের সীমান্ত দ্বন্দ্ব; ইত্যাদি বিষয় নিয়ে প্রায়ই তাক লাগানো সব প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরার ইন্টারঅ্যাকটিভ দল। এসব কাজে কী ধরনের টুল ব্যবহার করা হয়, তা জানাচ্ছেন এজে ল্যাবের প্রধান মোহাম্মদ হাদ্দাদ।

GIJN Toolbox

ডেটা সাংবাদিকতা

জিআইজেএন টুলবক্স: ক্রাউডট্যাঙ্গল, ইকোসেক ও সোশ্যাল মিডিয়া সার্চ

সোশ্যাল মিডিয়া ক্রমেই হয়ে উঠছে সাংবাদিকদের তথ্যপ্রাপ্তির বড় জায়গা। শুধু সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া পোস্ট, ছবি-ভিডিও কাজে লাগিয়েই করা হচ্ছে বড় বড় সব অনুসন্ধান। তবে সেজন্য সঠিক তথ্যটি খুঁজে পাওয়াও জরুরি। জিআইজেএন টুলবক্স সিরিজের এই লেখা থেকে জেনে নিন: কোন কোন টুল ব্যবহার করে খোঁজ চালাবেন সোশ্যাল মিডিয়ায়।

ডেটা সাংবাদিকতা

২০২০ সালে ডেটা সাংবাদিকতার শীর্ষ ১০: কোভিড-১৯, নীল নদ, স্বপ্নের ধরন, বর্ণান্ধদের জন্য ভিজ্যুয়ালাইজেশন

প্রতি সপ্তাহে, ডেটা সাংবাদিকতা কমিউনিটির সবচে আলোচিত ১০টি খবর আমরা তুলে আনি ডেটা সাংবাদিকতার শীর্ষ ১০-এ। বছর শেষে, আমরা ফিরে দেখেছি ২০২০ সালের ডেটা সাংবাদিকতার সেরা খবরগুলোর দিকে, যেখানে কোভিড-১৯ ছাড়াও ছিল নীল নদ রক্ষা, মানুষের স্বপ্নের জগতসহ বেশ কিছু প্রাসঙ্গিক, গুরুতর এবং অভিনব বিষয়।

ডেটা সাংবাদিকতা

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা: যতটা ক্ষমতা ততটাই দায়িত্বশীলতা

ঐতিহাসিকভাবে সাংবাদিকতা ও প্রযুক্তি সবসময়ই হাতে হাত ধরে চলেছে। প্রতিটি প্রযুক্তি নিয়েই শুরুতে অনেক হইচই ও উদ্বেগ থাকলেও শেষপর্যন্ত দেখা গেছে প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে সাংবাদিকতার সুবিধার্থে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও দেখা যেতে পারে তেমনই পরিস্থিতি। শক্তিশালী এই প্রযুক্তির ব্যবহার দায়িত্বশীলতার সাথে করতে পারলে সাংবাদিকতায় আসতে পারে আমূল পরিবর্তন।

ডেটা সাংবাদিকতা

রাশিয়ার রোমান আনিন তার অনুসন্ধানে যেসব টুল ব্যবহার করেন

রোমান আনিন। হতে চেয়েছিলেন পেশাদার ফুটবল খেলোয়াড়। হয়ে গেলেন ক্রীড়া সাংবাদিক। তারপর ধীরে ধীরে জড়িয়ে পড়লেন অনুসন্ধানী সাংবাদিকতায়। এখন নিজেই প্রতিষ্ঠা করেছেন একটি অনুসন্ধানী সংবাদমাধ্যম। তার থলিতে আছে সাড়া জাগানো বেশকিছু প্রতিবেদন, আর নামকরা সব পুরস্কার। অনুসন্ধানের কাজে কয়েকটি টুল নিয়মিত ব্যবহার করেন রাশিয়ার এই সাংবাদিক। চলুন জেনে নিই, তার প্রিয় সব অনুসন্ধানী টুলের খবর।

ডেটা সাংবাদিকতা

করোনাভাইরাস ডেটা কোথায় পাবেন এবং কোন টুল দিয়ে বিশ্লেষণ করবেন

করোনভাইরাস মহামারির প্রভাবে নানাভাবে বদলে যাচ্ছে আমাদের বিশ্ব। পরিস্থিতির সুযোগ নিয়ে আমাদের নজরের আড়ালে ঘটে যাচ্ছে অনেক কিছু। এসব পরিবর্তনকে ডেটা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব – তা সে সংঘবদ্ধ চোরাচালানের রুট পরিবর্তনই হোক, বা জলবায়ূ সংকট। আমাদের চারপাশের বিশ্বকে বোঝার টুল হিসেবে ডেটার গুরুত্ব আগে কখনোই এত বড় হয়ে দাঁড়ায়নি। এবার জেনে নিন, তেমন ডেটার কিছু উৎস ও বিশ্লেষণী টুলের খবর।

ডেটা সাংবাদিকতা

কোভিড-১৯ ডেটা চিত্রায়নের আগে যে ১০টি বিষয় মাথায় রাখবেন

কোভিড-১৯ সংক্রান্ত বিপুল পরিমাণ ডেটা পাঠকের সামনে সহজবোধ্যভাবে তুলে ধরার অন্যতম কার্যকরী উপায় ডেটা ভিজ্যুয়ালাইজেশন। কিন্তু কিভাবে ডেটাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করবেন সাংবাদিকরা? কোন ধরনের ডেটার জন্য কেমন গ্রাফিক্স ফরম্যাট বেছে নেবেন? বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া কিছু পরামর্শ পড়ুন এই লেখায়।