জিআইজেএনের প্রভাব (GIJN Impact)
জিআইজেএনের প্রতিবেদন, প্রশিক্ষণ ও রিসোর্স গাইড যেভাবে দেশে দেশে অনুসন্ধানী সাংবাদিকতায় প্রভাব ফেলছে
সাংবাদিকেরা জানিয়েছেন, চলমান অনুসন্ধানী কাজকে এগিয়ে নিতে তারা তাৎক্ষণিকভাবেই জিআইজেএনের বিভিন্ন রিসোর্স ব্যবহার করেন। যেমন, বাংলাদেশের সাংবাদিক সাদিয়া মাহজাবিন ইমাম। তিনি কীটনাশক ও ক্যানসারের মধ্যে সম্পর্ক অনুসন্ধানের বিষয়ে জিআইজেএনের সদ্য প্রকাশিত একটি টিপশিটে বর্ণিত অনুসন্ধানপদ্ধতি কাজে লাগান।