ডেটা সাংবাদিকতা
ভারতের ‘দ্য হিন্দু’ পত্রিকা ডেটা সাংবাদিকতায় যেভাবে এআই যুক্ত করছে
“এআই হচ্ছে অত্যন্ত পারদর্শী একজন ইন্টার্ন বা শিক্ষানবিশ। আপনি একে ঠিক যা করতে বলবেন, সে নিখুঁতভাবে তাই করে দেবে। কিন্তু মূল নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব থাকবে আপনার হাতেই।”
“এআই হচ্ছে অত্যন্ত পারদর্শী একজন ইন্টার্ন বা শিক্ষানবিশ। আপনি একে ঠিক যা করতে বলবেন, সে নিখুঁতভাবে তাই করে দেবে। কিন্তু মূল নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব থাকবে আপনার হাতেই।”
নানাবিধ বাধাবিপত্তি ও সীমাবদ্ধতার মধ্যেও ২০২৩ সালে ভারত থেকে প্রকাশিত হয়েছে সাড়া জাগানো কিছু অনুসন্ধানী প্রতিবেদন, যেগুলো উন্মোচন করেছে ধোঁয়াশাপূর্ণ রাষ্ট্রীয় চুক্তি, শ্রম পরিস্থিতি, ঝুঁকিপূর্ণ ওষুধ, সীমান্ত দ্বন্দ্বের মতো বিষয়।
গণতন্ত্রের বহিরাবরণের আড়ালে ক্রমেই স্বেচ্ছাচারী ও দমনমূলক হয়ে উঠছে ভারত ও হাঙ্গেরির মতো দেশগুলো, যেখানে ক্রমেই সংকুচিত হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা। এমন পরিবেশে সাংবাদিকেরা কীভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন এবং সংবাদমাধ্যম টিকিয়ে রাখতে পারেন— তা নিয়ে পাঁচটি কার্যকরী পরামর্শ পড়ুন এই লেখায়।
রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে হত্যাচেষ্টা, বন্যপ্রাণী ও মানুষের বন্ধুত্ব, আর্কটিক উপকূলে জলবায়ু পরিবর্তনের তাক লাগানো প্রভাব— বৈচিত্রপূর্ণ নানা বিষয় নিয়ে নির্মিত কয়েকটি তথ্যচিত্র মনোনয়ন পেয়েছে এ বছরের অস্কারের জন্য।
অনুসন্ধান করতে গিয়ে কোনো দিন হয়তো আপনিও এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন। দেখা গেল, কোনো সোর্স আপনাকে একটি জাল বা ভুয়া নথি ধরিয়ে দিয়েছে। অথবা আপনাকে ফাঁদে ফেলতেই, কোনো অপরাধের প্রমাণ হিসেবে একটি বানোয়াট কাগজ আপনার অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি এমন ফাঁদে পড়ে, একটি অনুসন্ধান প্রত্যাহার করে নিতে হয়েছে ভারতের স্বাধীন ও অলাভজনক গণমাধ্যম দ্য অয়্যারকে। পড়ুন, এমন ফাঁদ কীভাবে এড়াবেন।
জিআইজেএন-এর ইনভেস্টিগেটিভ জার্নালিজম অ্যাসেসমেন্ট প্রোগ্রামের মাধ্যমে বিশ্বজুড়ে অনুসন্ধানী নিউজরুমগুলোকে পরামর্শ দেওয়া হয় রিপোর্টিং, ডেটা সাংবাদিকতা, আয় ও পাঠক বাড়ানোসহ আরও নানা বিষয়ে। পড়ুন, কীভাবে এই সেবা থেকে লাভবান হয়েছে ইন্দোনেশিয়ার রেডিও নেটওয়ার্ক, কেবিআর এবং ভারতের ম্যাগাজিন, দ্য ক্যারাভান।
ভারতীয় সমাজে ডিজিটাল প্রযুক্তি ও নজরদারির প্রভাব-পরিধি নিয়ে করা কয়েকটি অনুসন্ধান জায়গা করে নিয়েছে এবছরের সম্পাদকের বাছাইয়ে। এছাড়াও আছে নির্বাচনী অর্থায়ন, পাঠ্যপুস্তকের ইতিহাস পরিবর্তন, ও বনায়নের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা নিয়ে আকর্ষণীয় কিছু অনুসন্ধানী প্রতিবেদন। দেখে নিন ২০২২ সালে ভারতের সেরা কিছু অনুসন্ধান।
বিশ্বজুড়ে নানা প্রতিকূলতার মধ্যে কাজ করা অনুসন্ধানী সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়ে নতুন একটি ধারাবাহিক শুরু করেছে জিআইজেএন। ’১০ প্রশ্ন’ শীর্ষক এই ধারাবাহিকের প্রথম পর্বে আছে ভারতের প্রথম সারির লং-ফর্ম সাংবাদিকতা সাময়িকী, দ্য ক্যারাভানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সম্পাদক বিনোদ কে. যোশির সাক্ষাৎকার। এখানে তিনি জানিয়েছেন তাঁদের অনুসন্ধান, এর প্রভাব, ভুলভ্রান্তি ও চ্যালেঞ্জগুলোর কথা। এবং দিয়েছেন কিছু শিক্ষণীয় পরামর্শ।
মীরা জাতভ ভারতের পুরস্কারজয়ী তৃণমূল নারীবাদী সংবাদমাধ্যম, খবর লহরিয়ার সহ-প্রতিষ্ঠাতা। ভারতে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও বর্ণপ্রথা নিয়ে সাহসী অনুসন্ধানী সাংবাদিকতার জন্য তিনি প্রশংসিত হয়েছেন৷ এখানে থাকছে লন্ডনে সেন্টার ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজমের গ্রীষ্মকালীন অনুসন্ধানী সাংবাদিকতা সম্মেলনে তাঁর দেয়া বক্তৃতাটি। পড়ুন, আপনি অনুপ্রাণিত হবেন, সন্দেহাতীত।
২০২২ সালের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা তথ্যচিত্রের (পূর্ণদৈর্ঘ্য) মনোনয়নে উঠে এসেছে: মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের সাংস্কৃতিক ইতিহাসের একটি বিস্মৃত মাইলফলক, মানবপাচারের কারণে উদ্বাস্তুদের দীর্ঘমেয়াদী মানসিক যন্ত্রণা, যুগান্তকারী একটি অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্পের গভীরে দৃষ্টিপাতসহ বিস্তৃত, বৈশ্বিক বিষয়াবলী। দেখে নিন একনজরে।