প্রবেশগম্যতা সেটিংস

Tag

Bangla

18 posts

তেল-গ্যাস ও প্রাকৃতিক সম্পদ নিয়ে অনুসন্ধান করবেন? দেখুন, বিশেষজ্ঞরা কী বলছেন

তেল-গ্যাস ও খনিজ কোম্পানিগুলো বছরে শত শত কোটি ডলার আয় করে। এত টাকার কারবার যেখানে, দুর্নীতি সেখানে অনিবার্য বলা চলে। তার সাথে, মানুষের জীবনযাত্রা ও পরিবেশের ওপর খনির বিরূপ প্রভাব তো আছেই। তাই গোটা বিশ্বেই এটি হয়ে উঠেছে অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম বিষয়। কিন্তু অনুসন্ধানের জন্য তথ্য পাবেন কোথায়, আর বিষয়ের গভীরেইবা যাবেন কীভাবে? পড়ুন, বিশেষজ্ঞদের পরামর্শ।

মাত্র ১৫ সপ্তাহে একজন শিক্ষার্থীকে অনুসন্ধানী সাংবাদিক বানাবেন যেভাবে

চিলির সান্টিয়াগোতে অনুসন্ধানী সাংবাদিকতা পড়ান পলেট দেজোর্মো। কোর্সের শুরুতেই শিক্ষার্থীদের বলা হয়, “নিজে নিজে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে হবে। বিষয় হতে হবে সমাজের জন্য প্রাসঙ্গিক। জোর দিতে হবে সরকারের নীতি; অর্থনৈতিক, রাজনৈতিক বা বিচারিক ক্ষমতা; বা সংগঠিত অপরাধে।” শুনে মনে হতে পারে, উচ্চাভিলাষী। কিন্তু দেজোর্মো মনে করেন, শিক্ষার্থীদের অনুসন্ধানে পুরোপুরি নিয়োজিত করতে হলে, চিন্তার সীমারেখা একটু উঁচু হওয়া প্রয়োজন।

ভুয়া তথ্য ছড়ানোর নেপথ্যে কারা – অনুসন্ধান করবেন কীভাবে?

একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সর্বপ্রথম যে ছবিটি পোস্ট করা হয়েছে, তাতে নজর দিন। সেটি প্রোফাইল পিকচারও হতে পারে। দেখুন সেই ছবিতে কোনো লাইক আছে কিনা। কেউ যখন প্রথম কোনো পেইজ খোলে তখন অনেক সময় নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে তাতে লাইক দেয়।

ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জঙ্গি অর্থায়ন ট্র্যাকিং করবেন যেভাবে

টাকা লেনদেনের আনুষ্ঠানিক পথগুলো নজরদারির কারণে বন্ধ হয়ে পড়ায়, এখন অবৈধ অর্থ বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়নের সম্ভাব্য ক্ষেত্র হয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সি। কিন্তু অনেকেরই জানা নেই কীভাবে অনুসন্ধান করতে হয়, ভার্চুয়াল মুদ্রার এই অচেনা জগতে। এই প্রতিবেদনে, অনুসন্ধানের সেই পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে ধাপে ধাপে।

লাল গাড়ী, কমলা ঝুড়ি আর সাদা ম্যাগনোলিয়া ফুল: ছবির সূত্র ধরে যেভাবে জানা গেল কোথায় লুকিয়ে আছে অপরাধী

৩৫ বছর বয়সী দাগী আসামী শাহীন গাইয়েবি নেদারল্যান্ডের একজন “মোস্ট ওয়ান্টেড” অপরাধী। অনেক দিন ধরেই তিনি রীতিমত ইঁদুর-বেড়াল খেলায় মেতে উঠেছিলেন ডাচ পুলিশের সাথে। জেল থেকে পালিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এখানে সেখানে। আর ক’দিন পরপরই পুলিশকে উস্কানি দিয়ে ছবি পোস্ট করছিলেন সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে। এই চোর-পুলিশ খেলায় শেষ পর্যন্ত বাদ সাধেন বেলিংক্যাটের সাংবাদিকরা। টুইটারে ৬০ জনের বেশি মানুষের সহায়তা নিয়ে তারা বের করে ফেলেন পলাতক এই আসামীর অবস্থান। জেনে নিন তাকে খুঁজে বের করার অনবদ্য সেই কাহিনী।

ঘূর্ণিঝড় কাভার করতে যাওয়ার আগে যা আপনার অবশ্যই জানা দরকার

সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সময় সবাই যখন নিরাপদ আশ্রয় খোঁজেন, তখন সাংবাদিকরা ছোটেন সেই দুর্যোগ কাভার করার জন্য। এটাই নিয়ম। ঝড়ের খবর সবাইকে পৌঁছে দিতে এই পেশাগত ঝুঁকি তাঁরা সবসময়ই নিয়ে থাকেন। কিন্তু এমন সংবাদ সংগ্রহ করতে যাওয়ার আগে সাংবাদিকদেরও কিছু প্রস্তুতি নেয়া প্রয়োজন, নিজের নিরাপত্তার খাতিরে।

একজন মায়ের ডায়েরি থেকে যেভাবে জন্ম নিলো মারাত্মক এক অনুসন্ধানী ন্যারেটিভ

প্রোপাবলিকা ইলিনয়ের সাংবাদিকরা গত অক্টোবরে কিয়েরনানের নির্দেশনায় “উই উইল কিপ অন ফাইটিং ফর হিম” শিরোনামের একটি অনুসন্ধানী ন্যারেটিভ প্রকাশ করে। সেই প্রতিবেদনের মূল উপাদান ছিল অদ্ভুত এক ব্যক্তিগত নথি।

অনলাইনে নিজেকে নিরাপদ রাখতে কোন টুল বেছে নেবেন?

প্রতিদিনকার যোগাযোগে আমরা যেসব সিস্টেম এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করছি, তাদের বেশিরভাগই অস্বচ্ছ এবং তাদের নিরাপত্তাও অপর্যাপ্ত। হোক তা হোয়াটসঅ্যাপ, জিমেইল, স্কাইপ বা ড্রপবক্সের মত প্রতিদিন ব্যবহার করা অ্যাপ। এই প্রতিবেদন আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, প্রথাগত অ্যাপ্লিকেশনের বদলে আপনি কোন ওপেন সোর্স প্রোগ্রাম ব্যবহার করবেন এবং কীভাবে।