প্রবেশগম্যতা সেটিংস

A snapshot of worldwide plane movements on May 23, 2019 using the tracking site FlightAware. (Screenshot.)

লেখাপত্র

বিমানের সন্ধানে: জিআইজেএনের নতুন রিপোর্টিং গাইড

English

ট্র্যাকিং সাইট ফ্লাইটএওয়্যার ব্যবহার করে ২৩ মে, ২০১৯ তারিখে বিমান চলাচলের একটি স্ন্যাপশট। স্ক্রিনশট: ফ্লাইটএওয়্যার

দুর্নীতি, সরকারি নজরদারি, সামরিক অভিযান এবং আরো অনেক বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মূল্যবান হাতিয়ার হয়ে উঠেছে উড়োজাহাজ ট্র্র্যাকিং।

নতুন প্রযুক্তির কল্যাণে এখন আরো উন্নত ও নিখুঁতভাবে বিমানের গতিপথ ট্র্যাক করা যায়।

এই বিষয়টি মাথায় রেখে অনুসন্ধানী সাংবাদিকদের জন্য জিআইজেএন তৈরি করেছে বিশদ এই প্লেনস্পটিং রিসোর্স। এখান থেকে আপনি যা যা জানতে পারবেন:

কীভাবে ট্র্যাকিং কাজ করে এবং কেন নতুন এই প্রযুক্তি তথ্যকে সবার জন্য অবমুক্ত করে দিচ্ছে। উড়োজাহাজ ট্র্যাক করার জন্য আপনি কোন কোন ট্র্যাকিং ওয়েবসাইটে যাবেন এবং সহায়তার জন্য কাদের সাথে যোগাযোগ করবেন। বিমান মালিকদের সনাক্ত করবেন কীভাবে। ফ্লাইট ডেটা নিয়ে রিপোর্ট করার কৌশল।

প্লেনস্পটিংয়ের আরো কিছু সাইট সম্পর্কে জানতে আমাদের এক পৃষ্ঠার এই টিপশীট দেখুন।

আপনি কি কোনো বিশেষজ্ঞদের সাথে নিজে দেখা করতে চান? এই সেপ্টেম্বরে হামবুর্গের গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে একটি বিশেষজ্ঞ প্যানেল প্লেনস্পটিংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন এবং এর নানা বৈশিষ্ট্য তুলে ধরবেন। সেশনটি আপনাকে দেখাবে কীভাবে বিশ্বজুড়ে বিমান এবং জাহাজ ট্র্যাক করতে হয়

ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে আমাদের লেখা বিনামূল্যে অনলাইন বা প্রিন্টে প্রকাশযোগ্য

লেখাটি পুনঃপ্রকাশ করুন


Material from GIJN’s website is generally available for republication under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International license. Images usually are published under a different license, so we advise you to use alternatives or contact us regarding permission. Here are our full terms for republication. You must credit the author, link to the original story, and name GIJN as the first publisher. For any queries or to send us a courtesy republication note, write to hello@gijn.org.

পরবর্তী

অনুসন্ধান পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ভিজ্যুয়াল অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ কেমন হবে, জানালেন নিউইর্য়ক টাইমসের মালাকি ব্রাউন

এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করার টুলগুলো কনটেন্ট তৈরির টুলগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। এটি এখন অনেকটা অস্ত্র প্রতিযোগিতার মতো হয়ে উঠছে। আগামী দিনে এআই কনটেন্ট আরও বেশি দেখতে পাওয়া যাবে। এর ফলে এ ধরনের কনটেন্টের ওপর মানুষের আস্থা আরও কমতে থাকবে।

অনুসন্ধান পদ্ধতি

বড় অনুসন্ধান চালাতে পারেন মানচিত্র ও ডেটা ব্যবহার করে: ব্রাজিলের এই উদাহরণটি হতে পারে শিক্ষনীয়

ধনী এলাকার তুলনায় দরিদ্র এলাকাগুলো কেমন? এই ধরনের প্রশ্নের উত্তর কোনো একক তালিকা থেকে পাওয়া যায় না। তবে  একটি পদ্ধতি আছে, যার মাধ্যমে এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় ডেটাবেস ও মানচিত্র তৈরি করা যায়।

সাংবাদিককে ১০ প্রশ্ন

অনুসন্ধানী সাংবাদিকতা কী কেবল সংখ্যার হিসাব-নিকাশ, না আরও কিছু: অভিজ্ঞতা থেকে যা বলেছেন এই নারী সাংবাদিক

অনুসন্ধানের ক্ষেত্রে সবসময় তথ্য-উপাত্তকেই পথপ্রদর্শক হিসেবে মানতে হবে, ব্যক্তিগত বিশ্বাসকে নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এমন কোনো তথ্য কখনো প্রকাশ করবেন না, যা প্রমাণ করতে পারবেন না। একজন সাংবাদিকের বিশ্বাসযোগ্যতা গড়ে ওঠে তার তথ্য যাচাইয়ের মানের ওপর।

সংবাদ ও বিশ্লেষণ

সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত বা সংঘাতপূর্ণ এলাকায় অনুসন্ধান করবেন কীভাবে, কী বলছেন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার সাংবাদিকরা 

সংঘাতপূর্ণ এলাকায় কেবল আনুষ্ঠানিক স্বীকৃতির (অ্যাক্রেডিটেশন) মাধ্যমেই প্রবেশাধিকার পাওয়া যায় না। বরং স্থানীয়দের আস্থা, ব্যক্তিগত সম্পর্ক এবং জনগোষ্ঠীর মনোভাব ও গতিবিধি সম্পর্কে বোঝাপড়ার মাধ্যমেই তা নিশ্চিত করতে হয়। সংবাদমাধ্যমের পরিচয়পত্র বা প্রাতিষ্ঠানিক সমর্থনের চেয়েও অনেক সময় এই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।